হাদিকে গুলি করে আ.লীগ পুনর্বাসন চলবে না: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদিকে গুলি করে আ.লীগ পুনর্বাসন চলবে না: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হাদিকে গুলি করে আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ‘দেশপ্রেমিক শরীফ ওসমান ওরফে হাদিকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলা আমাদের সবার ওপর আক্রমণ। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে ভারতের আধিপত্যবাদ ও আওয়ামী লীগের পতন হয়েছে। হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না।’

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায়’ জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘একজন আবু সাঈদ শহীদ হওয়ার পর লক্ষ আবু সাঈদ গর্জে উঠেছিল। এক রক্তাক্ত হাদিকে দেখে লক্ষ হাদি প্রস্তুত। ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসন চলবে না, আওয়ামী লীগ পুনর্বাসন চলবে না, পুরোনো জালেম-নতুন জালেম চলবে না। আমরা ওসমান হাদিকে আবারও রাজপথে অগ্রণী ভূমিকায় দেখতে চাই। আসুন, আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন হাদিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।’

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই হাদির ওপর হামলা প্রমাণ করে দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। দুই-একজন প্রার্থী বুলেটপ্রুফ গাড়ি নিয়ে ঘুরবে, বাকিদের কী হবে? জুলাইয়ে লুট হওয়া তেরোশোরও বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয় না। দ্রুততম সময়ের মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং এই হামলার পেছনে থাকা সব রাঘব বোয়ালকে আইনের আওতায় আনতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার এবং জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহাম্মেদসহ অন্যান্য নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ