হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কার্যপ্রণালি বিধি ভঙ্গ করে মন্তব্য করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত একটি প্রশ্ন উত্থাপনের সময় এ ঘটনা ঘটে।

প্রশ্ন উত্থাপনের সময় হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা, সম্মানিত মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়ে আমি তারকা চিহ্নিত প্রশ্ন ৯৪ সংসদে উপস্থাপন করছি।’

এ মন্তব্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে সঙ্গে সঙ্গে তিনি এমপি হান্নান মাসউদকে সতর্ক করেন।

স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে মন্তব্য সংসদে রাখতে পারেন না। তবে আমি আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবেন।’

স্পিকারের এ বক্তব্যের পর বিষয়টি সেখানেই শেষ হয় এবং অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে গ্যালারিতে উপস্থিত ব্যক্তি বা দর্শনার্থীদের সম্পর্কে মন্তব্য করতে নিরুৎসাহিত করা হয়েছে, যাতে সংসদের শৃঙ্খলা ও বিধি-ব্যবস্থা বজায় থাকে। এর আগে বিভিন্ন সময় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন নোয়াখালী-৬ আসনের এই এমপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ