হামলার শিকার হয়ে হাসপাতালে যুবদল’র সাজিদ বাবু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ২৯, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় রাজধানীর গাবতলীতে মারাত্মক আহত হওয়ার পর যুবদল নেতা সাজিদ বাবুকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে গাবতলীর পুলিশবক্স এলাকায় জ্যেষ্ঠ নেতাদের উপর হামলার প্রতিবাদে মিছিল নিয়ে উপস্থিত হলে সাজিদ এবং তার সাথের আরও ৫ জনের উপর অতর্কিত হামলা চালায় কতিপয় ব্যাক্তি।
এসময় ইট দিয়ে তাদের পা এবং কোমড়ে আঘাত করা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত করা হয়। এসময় পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের স্থানীয় আ’লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতা-কর্মী বলে পরিচয় দেন।
মারধরের একপর্যায়ে সাজিদের পা ভেঙ্গে যায়। এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের হস্তক্ষেপে হামাগুড়ি দিয়ে পাশের পুলিশ বক্সে আশ্রয় নেন।
পরে সেখান থেকে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।
জনতার আওয়াজ/আ আ