হায়দার আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হায়দার আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৩, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনোর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

সোমবার ( ১৩ মে) বেলা ১১টা থেকে প্রিয় নেতার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

এরপর দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে সোমবার সকাল ১০টায় তার মরদেহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে নেওয়া হয়। সেখানে পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

হায়দার আকবর খান রনোর মৃত্যুতে আজ সোমবার শোক দিবস ঘোষণা করেছে সিপিবি। এদিন সারা দেশের পার্টি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত ও হায়দার আকবর খানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হায়দার আকবর খান রনো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ