হাসিনা থেকে যেতে পারলে কারা মরতো? - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনা থেকে যেতে পারলে কারা মরতো?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

ব‍্যারিস্টার রফিক আহমেদ, লন্ডন

বাংলাদেশে রাজনীতি এক অদ্ভুত নাটক। এখানে যিনি ক্ষমতায় থাকেন তিনি “মা”, “অভিভাবক”, “জাতির আলোকবর্তিকা”—আর যিনি প্রতিবাদ করেন, তিনি হন “ষড়যন্ত্রকারী”, “রাজাকার”, অথবা একেবারে ফাঁসির আসামি।

১৯৭৫ সালে কী হয়েছিল মনে আছে? গণতন্ত্র হত্যাকরে বাকশাল গঠন করা মুজিবকে উৎখাত করে জাতিকে যারা উদ্ধার করেছিল তারাই ছিল জাতির সূর্যসন্তান। তখন যারা দাঁড়িয়েছিল দেশ বাঁচানোর জন্য—তাদের গলায় ফাঁসির দড়ি পড়ল হাসিনার শাসনামলে। বিএনপি তখন কী করল? তারা বসেছিল লাটাই হাতে ঘুড়ি ওড়াতে। দেশ যখন জ্বলছে, বিএনপি তখন আলাপ-আলোচনায় ব্যস্ত, যেন ওরা জাতির ডাক্তারের চেম্বার খুলেছে—“আগে একটু প্রেসক্রিপশন লিখি, তারপর দেখি কী হয়।”

ফলাফল? দেশের সূর্যসন্তানরা ঝুলল ফাঁসিতে, আর যারা ঝুলানোর ব্যবস্থা করল তারাই হলো “গণতন্ত্র রক্ষক”!

এবার আসি ২০২৪-এ। হাসিনা তখন ক্ষমতার গদিতে। পুলিশ-র‍্যাব থেকে শুরু করে মাইকও যেন বলে উঠত—“জয় বাংলা না বললে গ্রেপ্তার!” জনগণ তখন হাঁপাচ্ছে, মুক্তির আশায়। তখনই উঠে দাঁড়ালো কিছু বীর সন্তান—যারা ভয় পেল না গুলি, গ্রেনেড, কিংবা জুলুম অত্যাচার বা কারাগার। তারা বলল, “জনগণকে বাঁচাতেই হবে।”

ভাবুন তো, যদি হাসিনা গদিতে রয়ে যেতো?
তাহলে আজ জাতির বীররা কোর্টে নয়, থাকতো কোর্টের কপালে সেঁটে দেওয়া “মৃত্যুদণ্ড কার্যকর” বিজ্ঞপ্তিতে। টিভি চ্যানেলে সন্ধ্যা ৭টার খবর হতো—“রাষ্ট্রদ্রোহ মামলায় রায় কার্যকর”—আর তার নিচে স্ক্রল হতো জনগণের আর্তনাদ।

আর বিএনপি?
ওরা তখনও বলত—
“আমরা কঠোর অবস্থানে যাব।”
“আমরা কঠিন সিদ্ধান্ত নেব।”
“আমরা ঐক্য গড়ব।”
অবশ্যই সবকিছু আগামীকাল থেকে শুরু হবে—আজ নয়।

প্রকৃতপক্ষে বিএনপির রাজনৈতিক অভিধানে আজকের কাজ কালকে করার নামই হলো “কৌশল।” ১৯৭৫ পরবর্তীতে যেমন ব্যর্থ হয়েছে, আজও তেমনি।

তাহলে আসল প্রশ্ন—
জাতীয় বীরদের সুরক্ষা দেবে কে?
বিএনপি? হাস্যকর!
তারা বরং প্রেস ব্রিফিং করে ব্যস্ত থাকবে—“আমরা আন্দোলন করছি, তবে শান্তিপূর্ণ।”

অতএব, জনগণকে বুঝতে হবে—
হাসিনা থাকলে ফাঁসি হতো বীরদের।
আর বিএনপি থাকলে ফাঁসি ঠেকানোর বদলে প্রেস কনফারেন্স হতো বেশি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ