হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে তিনি সরকারের প্রতি আহবান জানান-মামুনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে তিনি সরকারের প্রতি আহবান জানান-মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ২০২৪ সালে নুতন প্রজন্ম গনঅভ্যুথানের মধ্যদিয়ে বিজয় সুচিত হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছে বিডিআর বিদ্রোহে যারা প্রাণ হারিয়েছে, হেফাজতে আন্দোলনে শাপলা চত্তরে যারা জীবন দিয়েছেন, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে আহত হয়েছেন তাদের স্মরন করছি। তিনি বলেন ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের হাসিনা সরকার তার দোষররা রাজাকার বলে আখ্যায়িত করে বিদ্রোহের আগুন জ্বািিলয়ে দিয়েছে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে গুলী করেছে । তিনি বলেন জালিম হাসিনা ও তার বাহিনী ফেরাউন ,নমরুদের মত অত্যাচার চালিয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে বিজয় অর্জিত হওয়ার পর হাসিনা পালিয়ে গেছে। জাতিসংঘের বন্দী চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের কাঠ গোড়ায় দাড় করাতে তিনি সরকারের প্রতি আহবান জানান। মামুনুল হক বলেন শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করা। হাসিনা ৭১ চেতনাকে হত্যা করে ৭২ সংবিধান জলাঞ্জলী দিয়ে কক্ষমতার মসনদে চেপে বসেছিলেন। তনি আজ বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিশ শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মনিার চত্তরে সন্ধ্যা ৬টায় এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন। শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানির সভাপতিত্বে সাধারন সম্পাদ দবির হোসেন শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সভায় আরো বক্তব্য রাখেনসাধারন সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রয়ি সদস্য মাওলানা রুহুল আমিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মু. আশিকুর রহমান জাকারিয়া, জেলা বিএনপির সাধাররন সম্পাদক এ.কে এম নাছির উদ্দিন কালু, ফরিদপুর অঞ্চলের জামায়েতে ইসলামের সদস্য মাওলানা খলিলুর রহমান, উলামা পরিষদেও সভাপতি মাওলানা আবু বকর, , মাওলঅনা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমদ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ