হাসিনার হাত আলেমদের রক্তে রঞ্জিত : কয়েস লোদী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনার হাত আলেমদের রক্তে রঞ্জিত : কয়েস লোদী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ফ্যাসিস শেখ হাসিনা দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগকেও বিপদে ফেলে গেছে। আমরা অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করতে বিশ্বাসী নই। তবে আমাদের ওপর যারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। দেশের আলেমদের যারা বিনা কারণে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে দেশের মাটিতে তাদের বিচার হবেই। ফ্যাসিসরা এত বেশি নির্যাতন নিপীড়ন করেছেন যে মসজিদে বয়ান কি হবে খুতবায় কি পড়তে হবে ইমামদের আগে বলে দিতেন। তাদের কথার বাহিরে বয়ান বা খুতবা পড়লে পরদিন ইমামকে মসজিদ থেকে বিদায় করে দিতেন যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরোও বলেন, শেখ হাসিনার হাত দেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল। অনেক ত্যাগের বিনিময়ে স্বৈরাচার উৎখাত হয়েছে। কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হবে, যেখানে ধনী-গরিব, মুসলিম-হিন্দু, সাদা-কালোর কোনো বৈষম্য থাকবে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের মসজিদে কর্মরত ইমাম মুয়াজ্জিনদের সংগঠর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন লোদী।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মার্কেট মহানগর কমিটির সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুজ্জামান নোমানীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সল আহমদ।

আরো উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আশরাফুল আলম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, সদস্য মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সোনা মিয়া, মাওলানা আবুল কালাম, মাওলানা জালাল মাহবুব, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আলা উদ্দিন, মাওলান আশিকুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ