১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ আগস্টের আগেই খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
আগামী ১ আগস্টের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক-মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (১২ মে) দুপুরে গণভবনে অবস্থিত এই স্মৃতি জাদুঘরটি সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, “জাদুঘর উদ্বোধনের সময় নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত সময়ে তাকে দিয়েই এই ঐতিহাসিক জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জুলাই মাসের শেষের দিকে অথবা ১ আগস্ট আমরা এই জাদুঘর উন্মুক্ত করবো।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সরকারি বাসভবন ‘গণভবন’কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। মঙ্গলবার পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ