১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ : যুবলীগ চেয়ারম্যান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ : যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

 

বিএনপির উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপির অপেক্ষায় আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ। বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। হুমকি দিয়ে লাভ হবে না। অগ্নিসন্ত্রাস করলে গণধোলাই দিয়ে ঘরে পাঠিয়ে দেয়া হবে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশের প্রস্তুতি সভায় এ সব কথা বলেন তিনি।

বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুবলীগ সভাপতি আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের মোকাবিলা করতে যুবলীগ একাই যথেষ্ট।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আইনের শাসনের ওপর বিএনপির বিন্দুমাত্র আস্থা নেই।

সারা দেশের যুবসমাজ যুবলীগের মহাসমাবেশে যোগ দেবে জানিয়ে নিখিল আরও বলেন, যুবলীগের মহাসমাবেশে ইতিহাস গড়া হবে। ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে। এ সমাবেশ জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, পেট্রোল বোমার বিরুদ্ধে সমাবেশ, বিএনপি-জামাতের বিরুদ্ধে সমাবেশ। বিএনপি-জামাতকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে খোঁজখবর রাখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ