১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করল এনসিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

নির্বাচন কমিশন এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতীক নিয়ে এখনো ফয়সালা হয়নি। বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সারা দেশে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও এনসিপি সেখানে পিছিয়ে আছে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার কথা জানানো হয়।

কমিটির সেক্রেটারি করা হয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে।

সদস্য হিসেবে রয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ ও এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচার এবং প্রশিক্ষণ ও মনিটরিং করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ