১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

 

চট্টগ্রামে আগামী বুধবার শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সর্বনিম্ন ১০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা সাকিব-কোহলির ম্যাচ দেখতে পারবেন। অনলাইনে টিকিট কেনার সুযোগ না থাকায় সরাসরি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে সমর্থকদের। চট্টগ্রামে মঙ্গলবার থেকে ৬ ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন দর্শকরা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে আগামী বুধবার প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। প্রথম টেস্টের জন্য সোমবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্টের সর্বনিম্ন টিকিটির দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ১০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পশ্চিম গ্যালারি মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার মূল্য ১০০০ টাকা।
সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া সীমিত সংখ্যক টিকিট মিলবে ম্যাচের দিন সকালে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ