১৭৫ বোতলফেন্সিডিল ও ৫৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১৭৫ বোতলফেন্সিডিল ও ৫৬ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ পৃথক ২টি বিশেষ অভিযান চালিয়ে রোববার (১৪ মে) সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার বলদা খাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়। বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ১৭৫ বোতল ফেন্সিডিল, ৫৬ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আসামীরা হলো, মোঃ রুবেল (২৪), পিতা-হোসেন আলী, ইউপি- আলেকজেন্ডার (৫ নং ওয়ার্ড), সাং-শ্যামল গ্রাম, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর নিজাম উদ্দিন (২৫) পিতা-মৃত দুলাল, সাং-শ্যামলা আবাসিক এলাকা, থানা-আকবরশাহ, জেলা- চট্টগ্রাম, হোছাইন আহম্মেদ দিপু (২২), পিতা-বিল্লাল হোসেন, সাং-শোকদি রামপুর, থানা-ফরদিগঞ্জ, জেলা- চাঁদপুর, ও মোঃ মানিক (২৫) পিতা- ইদ্রিস আলী, সাং-চর ফেলিস (আরশিনগর ইউনিয়ন) থানা- সখীপুর, জেলা- শরীয়তপুর।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ