২০১৪ সালের তুলনায় আ'লীগ এখন আরো শক্তিশালী: সাবেক আইজিপি শহীদুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২০১৪ সালের তুলনায় আ’লীগ এখন আরো শক্তিশালী: সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

 

২০১৪ সালের তুলনায় আওয়ামীলীগ এখন আরো অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক। তি‌নি ব‌লেন, আপনারা (‌বিএন‌প) নির্বাচনে আসবেন না এইটা কোন ভালো চিন্তা না। সরকারের সঙ্গে বসতে হবে। আপনারা রুপ রেখা দেন আমরা নির্বাচনকালীন সরকারে এমনটা করতে চাই। আপনারা দুই দল বসেন, জনগণকে বাঁচান।

রোববার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে বাংলা‌দেশ ইসলামী ফ্রন্ট এর উ‌দ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘স্বাধীন নির্বাচন কমিশন বনাম তত্তাবধায়ক সরকারের প্রাসঙ্গিক ভাবনা’ বিষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, ‘আপনারা নির্বাচনে আসবেন না তা শোভা পায় না। ২০১৪ সালের নির্বাচনে আসেন নাই। নির্বাচন কিন্ত বসে নেই, নির্বাচন হয়েছে। বিশ্বজুড়ে সবাই সেই সরকারকে স্বীকৃতিও দিয়েছে। সেই ২০১৪ এর তুলনায় আওয়ামীলীগ এখন ২০২২ এ আরো অনেক শক্তিশালী।’

তত্তাবধায়ক সরকার চাইলে আদালতে দাবি জানানোর কথা বলে সাবেক এই আইজিপি বলেন, ‘এখন যারা কেয়ারটেকার গভার্মেন্ট চায় তারা আদালত গিয়ে দাবি তুলবে। আদালত অনুমোদন না দিলে কি সেইটা করা যাবে? এটা আদালত অবমাননা। আপনি রাজনীতি করবেন, দেশ চালাবেন আর আদালতের প্রতি শ্রদ্ধা থাকবে না এটা হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘গত তত্বাবধায়ক সরকারের ১/১১ কার্যকালাপে তেক্ত হয়ে আওয়ামীলীগ কেয়ারটেকার গভার্মেন্ট চায় না। এছাড়া দেশের সর্বোচ্চ আদালত যেই ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে সেই জিনিসটা আবার নতুন করে প্রতিষ্ঠা করার কি কোনো সুযোগ আছে? যেই তত্বাবধায় চলে গেছে সেইটা আসার আর কোন সুযোগ নাই। এখন আপনারা কিভাবে নিরেপক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, কিভাবে ফেয়ার নির্বাচন হয়, কি পন্থায় করা যায় সেই চিন্তা করেন।’

২০১৪ তে আওয়ামীলীগ বিএনপির সঙ্গে আলোচনা করতে চেয়েছে জানিয়ে তিনি বলেন, ‘২০১৪ নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন বিএনপিকে ৫টি মন্ত্রনালয় দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা করার অনেক চেষ্টা করেছেন। টেলিফোন করেছিলেন বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমরা তো শুনেছি তার কথা। দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার সঙ্গে যেই আচরণটা করলেন।’

২০১৮ নির্বাচনে পুলিশ রাতের বেলায় ভোট দিয়েছে বিএনপির এমন দাবি নাকোচ করা সাবেক এই আইজিপি বলেন, যদি রাতের বেলায় পুলিশ ভোট দিয়ে থাকে তাহলে আপনারা ধরলেন না কেন? এত মিডিয়া তারা দেখালো না কেন? বিএনপি যদি নির্বাচনে কারচুপি ধরতে না পারে সেইটা তাদের ব্যর্থতা। এখন তাদের চিন্তা করতে হবে যেন কোন কারচুপির নির্বাচন না হয়। কিভাবে সুষ্ঠু নির্বাচন হয় সেই বিষয় নিয়ে চিন্তা করা।

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএ মতিনের সভাপতিত্বে বৈঠ‌কে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সউম আবদুস সামাদসহ অনান্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ