২৯ জুলাই তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ডাকসু নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৯ জুলাই তফসিল, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। অন্যদিকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সেপ্টেম্বরের ২য় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে।

রবিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ