৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৪, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে বৃহৎ ঐক্যবদ্ধ গণমিছিল করেছে মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর আমীর কমপ্লেক্স মার্কেট সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে শুরু হওয়া এ গণমিছিলে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানার নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, ধানের শীষ আজ জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, বিগত সময় আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে রয়েছি। আজকে অন্যায়-অত্যাচার করছেন, দোষ হচ্ছে বিএনপির। কোনো অন্যায়কারীর দায়ভার বিএনপি নেবে না।

মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের পক্ষে জাগরণ তৈরি হয়েছে। আমাদের এ গণমিছিল সেই জাগরণেরই বহিঃপ্রকাশ। জনগণের প্রত্যাশা পূরণে আমরা মাঠে থাকব।

উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আমরা ঐক্যবদ্ধ বলেই উত্তরায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল। আর এ ঐক্যই আগামী দিনের রাজনীতিতে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

গণমিছিলে অংশ নিতে দুপুর থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এলাকায় জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ