৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: পর্যটন প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩৯টি দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি: পর্যটন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৬, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৬, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

 

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। তেল আমাদের আমদানি করতে হয়, তবুও কৃষক ও মধ্যবিত্তদের কষ্টের কথা ভেবে আমরা তেলের দাম বাড়তে দিচ্ছি না বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যাতে সবকিছু শান্তিতে করতে পারেন তাই আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। আমরা আপনাদেরকে স্বস্তি দিতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারেন নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ কারছেন। এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্যও আমরা চেষ্টা করছি।

ইতোমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি। সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা এই চারটি জায়গায় আমাদের ফ্লাইট যাচ্ছে আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে এই ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি।

দুঃখের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশি মারা গেছেন, তাদের মরদেহগুলো যার যার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুষ্ঠু-সুন্দরভাবে যেভাবে দেশ চালানো দরকার, আমাদের সরকার সেভাবেই চালানোর চেষ্টা করছেন। যারা বিমানে যেতে পারছেন না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকা ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ