৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে: আযম খান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে: আযম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটিকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি ৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হবে এ দেশের মানুষের জন্য। সে জন্য বিএনপিসহ সকল রাজনৈতিক দল মানসিক এবং সাংগঠনিকভাবে প্রস্ততি নিচ্ছে।

শনিবার (১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস একাডেমিক স্কুল এন্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয় সে জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত ৩টি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।

তিনি আরো বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি। তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়, এখনো প্রায় ৬ মাস বাকি রয়েছে। এরমধ্যেই প্রয়োজনীয় সংস্কার এবং কাঠামোগুলো শেষ করে ৫ সেপ্টেবরের মধ্যে যদি তসফিল ঘোষণা করা হয়, তাও ৩ মাস সময় থাকবে ৫ ডিসেম্বর নির্বাচন করার।

নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, নতুল দলকে স্বাগত জানানো জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিলো। আমরা স্পষ্ট করে বলতে চাই ওই দলসহ কোন দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্রে হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্ততি নিবেন।

তিনি বলেন, দুই একটি দল নির্বাচনের বিরোধীতা করছে। যারাই সংসদ নির্বাচনের আগে অন্য স্থানীয় নির্বাচনের কথা বলছে এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়।

প্রতিষ্ঠনের প্রতিষ্ঠাতা ছানোয়ার খান নাঈমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুর কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, বাসাইল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, বাসাইল উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুল ইসলাম রবিন, বাসাইল উপজেলা বিএনপি’র সহসভাপতি সোরহাব হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ