৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ৯, ২০২৬ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ৯, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইতিহাস গড়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তিনি তার মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন।
শুভেন্দুর মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন— অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন।
প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।
একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী। সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন।
জনতার আওয়াজ/আ আ