৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দফা দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, শাপলা মাঠ ও ২৪শে গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই বিক্ষোভে বক্তারা বলেন, দেশের জনগণ ও ইসলামের স্বার্থে উত্থাপিত এসব দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। শাহবাগ, ২১ সালের হত্যা এবং ২৪ সালের আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া হাজার কোটি টাকা ফেরত আনার উদ্যোগও ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ জনগণের চাহিদার বিপরীতে। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে প্রশিক্ষণপ্রাপ্ত আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দিতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, “ইসলাম বিরোধীদের আইনের আওতায় আনা, শাপলা ও ২৪শে গণহত্যার বিচার, এবং আলেমদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগসহ সাত দফা দাবিতে আজকের এই কর্মসূচি পালন করছি। দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিবাদ চায় না; আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়।”

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা ফিরোজ আশ্রাফী ও যুগ্ম সম্পাদক মাওলানা রুকুনুজ্জামান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মানা না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ