৭ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে জরিমানা করল ডিএসসিসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন মিরপুর রোড এলাকায় রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম ।
অন্যদিকে, রাজধানীর জয়কালী মন্দির এলাকায় অননুমোদিতভাবে রাস্তার ওপর কাঁচা চামড়া বেচাকেনা করায় করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন। দুপুর সোয়া ২টায় এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত সময়ে তাদের জরিমানা করা হয়।
সবমিলিয়ে ঈদের দ্বিতীয় দিনে অননুমোদিত কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় ৭ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ