অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৩, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ওই আলোচনায় তারা বক্তা হিসেবে অংশ নেন।

গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম।

আলোচনায় তারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের প্রভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন বলে জানা গেছে।

অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির এই আয়োজনে আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ