অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ৩:২৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিভাগের কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরকে কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (এডিশনাল আইজি প্রিজন্স) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে সোমবার (৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরে পদোন্নতির এ প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৮ আগস্ট ২০২৪ তাকে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগ ও বরিশাল বিভাগে ডিআইজি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে জেল সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন জাহাঙ্গীর কবির। সিনিয়র জেল সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৩ সালে। তিনি কারা সদর দপ্তরে এআইজি উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে তাকে কারা উপ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। সেখান থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তাকে বরিশাল বিভাগে বদলি করা হয়।

জাহাঙ্গীর কবির ২৪ ডিসেম্বর ১৯৭৬ সালে ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীর কবির পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয়। তার স্ত্রী নাজনীন নাহার। ছেলে রাদ শারার ও রাদ শাহামাত।

জাহাঙ্গীর কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস(অনার্স), এমএসএস (১ম শ্রেণি) সম্পন্ন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ