‘অতীতের কথা ভেবে এখন হাসি পায়’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘অতীতের কথা ভেবে এখন হাসি পায়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৭, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

‘অতীতের কথা ভেবে এখন হাসি পায়’
 

২০ বছর বয়সে নানা রকমের নতুন অভিজ্ঞতা হয় মানুষের। কিন্তু এই বয়সটায় আর ফিরতেই চান না ভারতীয় অভিনেতা সুরজ পাঞ্চোলি। ২০১৩ সালে জিয়া খানের মৃত্যুর পরে সরাসরি অভিযোগ উঠেছিল সুরজের দিকে যে তিনি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তদন্তে সুরজ অব্যাহতি পেলেও, বিতর্ক পিছু ছাড়েনি। তাই এখন নিজের জন্য গর্বিত বোধ করেন। এই সময়ে তার পাশে ছিলেন পরিবার। কিন্তু তার জীবনের তারুণ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে করেন তিনি।
এক সাক্ষাৎকারে সুরজ পাঞ্চোলি বলেন, ‘পরিবারের সঙ্গে আমার সমীকরণ এখন খুবই ভালো হয়ে গেছে। কিন্তু একটা সময় ছিল যখন আমরা পরস্পরের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। আমরা পরস্পরের সঙ্গে কথাও বলতে পারতাম না, কারণ আমাদের মনের মধ্যে সব সময় যন্ত্রণা বাসা বেঁধে থাকত।’

কিন্তু বর্তমানে নিজেদের মধ্যে সমীকরণে পরিবর্তন এসেছে। সুরজের কথায়, ‘এখন আমরা পরস্পরের দিকে তাকাতে পারি। অতীত ভেবে এখন আমাদের হাসি পায়। এমন কিছু ঘটলে অবশেষে পরিবারের সকলেই পরস্পরের কাছাকাছি চলে আসে। এই ঘটনার আগে কিন্তু আমরা সকলের এত ঘনিষ্ঠ ছিলাম না।’

সুরজের মা জারিনা ওয়াহবও একাধিক বার জিয়া খানের মামলা নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, সুরজ এবং জিয়া দু’জনের কেউই সুখী ছিলেন না এই সম্পর্কে। সেই বছরই প্রথম বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল সুরজের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ