অন্তবর্তীকালীন সরকারের শপথ কাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তবর্তীকালীন সরকারের শপথ কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের শপথ।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ড. ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশাকারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবকে স্বাগত জানান।

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত তিনি দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ