অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদদের রক্তের সাথে যারাই বেঈমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা বন্ধে রাজনৈতিক দলগুলো উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিচারের কথা বললেও বাস্তবে তারা ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। এখনো আহত নিহতদের চূড়ান্ত তালিকা ও ক্ষতিপূরণ করতে পারেনি সরকার।

শনিবার (৩ মে) দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সাথে মতামত নেয়া উচিত ছিল। তাকে প্রশ্নবিদ্ধ করতে ফ্যাসিবাদের দোসর উপদেষ্টা ও আমলারা দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিতর্কিত করতে অপতৎপরতা চালাচ্ছে।

নগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, দফতর সম্পাদক মো. মিরাজ খান, নগর সহ সভাপতি ডা. ইউসুফ আলী পাটোয়ারী, উত্তরের সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, খিলগাঁও থানা সমন্বয়কারী মো. সাব্বির আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, পল্টন থানা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. মিথুন ও ছাত্রমিশনের অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় ২৭ জুন ঢাকা মহানগর কাউন্সিল ২০২৫ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ