অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই।

শনিবার (৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনও তিনি পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বাচনে ভুল করে না।

আশুগঞ্জ সারকারখানা এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ