অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৭, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিপাইন সরকার। আজ (৭ এপ্রিল) যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. ক্যাংলেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস এবং ফিলিপাইনবাসীর পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষি ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা ব্যক্ত করে উভয় পক্ষ। ভবিষ্যতে ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মত দেন তাঁরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ