অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় শুরু হয় শপথ অনুষ্ঠান।

এতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ছিলেন না আওয়ামী লীগের কেউ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। একইসঙ্গে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদেরও স্মরণ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ফরাস উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ