অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিপক্ষ হবার যোগ্যও না’: নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিপক্ষ হবার যোগ্যও না’: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি বিএনপিকে প্রতিপক্ষ ভাবে, প্রশ্ন রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি নজরুল ইসলাম খান বলেন, আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ এবং আমাদের প্রতিপক্ষ হবার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতিই করে না সুতরাং তারা আমাদের প্রতিপক্ষ হবে কেন?

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’ তে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স-স্টুডেন্ট এ্যাসোসিয়েশন আয়োজিত ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এখন একটা সরকার যেটা আছে, আমরাই তো তাদের প্রতিষ্ঠা করেছি, নাকি? তারা তো জোড় করে ক্ষমতা দখল করেনি ৷ আমরা এই দেশের মানুষ, আন্দোলনের মধ্যে যারা ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি।

নজরুল ইসলাম খান বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) কাছে প্রত্যাশা কি আমাদের? তারা জনগণের দৈনন্দিনের সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছেন, গুম করেছেন, খুন করেছেন তাদের বিচারের চেষ্টাটা করবেন। আর যে গণতন্ত্রের জন্য লড়াই আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন।

প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কমেন্টস করা, সমালোচনা করার কি দরকার প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি প্রতিপক্ষ ভাবে? আমরা ত মনে করি না তাদের প্রতিপক্ষ এবং আমাদের প্রতিপক্ষ হবার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতিই করে না সুতরাং তারা আমাদের প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? প্রতিপক্ষ তো না তারা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তাহলে এসব কথাবার্তা কেন বলা হয়? যে বায়ান্ন বছর করা যায় নাই, ইত্যাদি। আরে ভাই, কিছুই করা যায় নাই….. জিয়াউর রহমান, যে বাংলাদেশে ১৯৭২ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সেই বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন, কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার কথা জানিয়ে তার আরও নানা উন্নয়ন কর্মের কথা তুলে ধরেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলটির সিনিয়র এই নেতা বলেন, একটা জিনিস মনে রাখবেন, যার সামর্থ্য কম, সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনার এটা খারাপ হয়েছে, এটা করেন নি কেন, ইত্যাদি-ইত্যাদি। ভাই, আপনি করছেন? বলে, আমি তো সুযোগ পাই নাই, করতে পারি নাই। আপনি সুযোগ পান নাই, পাইলে যে কি করতেন সেটা তো বুঝা যাচ্ছে না। যদি পাইতেন সুযোগ তারপরে না হয় তুলনা করতেন আপনি ভাল না আমি ভাল। কিন্তু তারপরেও এটা হবেই কিন্তু এর জবাব যেনো আমাদের কাছে প্রস্তুত থাকে। জবাব দিবো আমাদের ইতিহাস, আমাদের অর্জন, আমাদের কর্মসূচি, আমাদের রাষ্ট্র ভাতা।

তিনি বলেন, আমাদের সাবধান থাকতে হবে, যারা মিথ্যা সমালোচনার মাধ্যমে অসহায়ের আর্তনাদ করছে, তারা অসহায়ের আর্তনাদ করে, সামর্থ্য নাই কিন্তু। সামর্থ্য থাকলে বলতাম, এটা বর্জন। এটা ওদের আর্তনাদ। এই আর্তনাদের মাধ্যমে তারা সহানুভূতি পেতে পারে, প্রশংসা না। কিন্তু তার জবাব আমাদের কাছে প্রস্তুত থাকতে হবে। আমাদের অনেক অর্জন এবং তাই নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ