‘অপরাধে জড়িত কর্মকর্তাদের ধরা হবে’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘অপরাধে জড়িত কর্মকর্তাদের ধরা হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অপরাধ ও বিতর্কমূলক কর্মকাণ্ডে জড়িত পুলিশসহ সকল সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট উপদেষ্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গ্যীর আলম চৌধুরী। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। এরই মধ্যে ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২ থেকে ১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।’ এ রকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা-সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এছাড়াও পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ