অবরোধের সফলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় বিএনপির মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সফলে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন এবং সরকার পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিল, কামরাঙ্গীর চর, কদমতলী, লালবাগ, যাত্রাবাড়ী, শাহবাগ, শ্যামপুর, চকবাজার এলাকায় মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে কাজলা এলাকায় অবরোধ সফলে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।

অপর দিকে মতিঝিল থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহজাহানপুর এলাকায় অবরোধ সফলে মিছিল করেছেন। এতে নেতৃত্ব দেন মতিঝিল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন।

লালবাগ নাজিমউদ্দীন রোডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের তত্বাবধানে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবরোধের সফলে দোলাইপাড় এলাকায় মিছিল করেছে।

জুরাইন রেলগেইটে কদমতলী থানা বিএনপির নেতা দিপুর নেতৃত্বে মিছিল করেছে থানা বিএনপির নেতাকর্মীরা।

কামরাঙ্গীচরের বেড়িবাঁধ এলাকায় অবরোধ সফলে এবং ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শাহবাগ থানা বিএনপির উদ্যোগে সেগুনবাগিচা এলাকায় মিছিল করেছে নেতাকর্মীরা। এতে শাহবাগ থানা বিএনপি নেতা আব্দুল হান্নান নেতৃত্ব দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ