অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে মালিবাগে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও তফসিলকে অবৈধ দাবি করে তা বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে মালিবাগে মিছিল করেছে ছাত্রদল।

আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শ্যামল মালুমের নেতৃত্বে মালিবাগ মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মালিবাগ রেলগেট, কাঁচাবাজার পার হয়ে পুলিশ ফাঁড়ি মোড়ের পাশে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ’৭১ হলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক বি এম কাউসার, দপ্তর সম্পাদক মো. সাকিব বিশ্বাস, পল্লীকবি জসীমউদদীন হলের সহসভাপতি আবিদুল ইসলাম খান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহদপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ