অবরোধের সমর্থনে সিলেটে ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে সিলেটে ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু এবং এনামুল কবীর চৌধুরী সোহেলের মুক্তির দাবিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা দেড়টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সহ সভাপতি জুবের আহমেদ, কামরান আহমেদ, জুবায়ের আহমেদ লিলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনে সিলেটসহ দেশের মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। এ থেকেই প্রমাণ হয় এই সরকারকে দেশের মানুষ ক্ষমতায় আর দেখতে চায় না। যেভাবেই হোক এ সরকার থেকে পরিত্রাণ চায় তারা।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিলেটের ছাত্রদল নেতা আহসান, টিপু, সোহেলসহ সকল বন্দির অবিলম্বে মুক্তির দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ