অবরোধ কর্মসূচির সমর্থনে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ কর্মসূচির সমর্থনে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তি, দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ নির্দলীয় সরকারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের দেশব্যাপী ৭২ ঘণ্টা সর্বাত্মক সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসুচির সমর্থনে প্রথম দিনে রাজধানীর রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ লেবার পার্টি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পল্টন মোড় থেকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিলটি পুরানা পল্টন, হাউজ বিল্ডিং, বায়তুল মোকাররম, ক্রীড়া পরিষদ হয়ে দৈনিক বাংলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ভোটারবিহীন শেখ হাসিনার সরকার আইন শৃংখলাবাহীনি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তির্পূন কর্মসুচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।’

তিনি আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণভাবে রেলপথ সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সাথে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান।

কর্মসুচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, অর্থ-সম্পাদক রাসেল সিকদার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও দফতর সম্পাদক মো. শামিম হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ