অবরোধ সফল করতে বিএনপি ও ছাত্রদলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফল করতে বিএনপি ও ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২১, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতা কর্মীদের মুক্তি ও এক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলের ডাকা ৬ষ্ঠ বারের মত বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘন্টা অবরোধ সফল করার লক্ষে নগরীতে পৃথকভাবে বরিশাল সদর উপজেলা বিএনপি ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল পিকেটিং করে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে এক ঝটিকা মিছিল বের করে মিছিলটি বরিশাল ক্লাবরোড হয়ে বান্দরোডে গিয়ে শেষ হয়।

অপরদিকে সকাল ১১টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বরিশাল মহানগর ছাত্র দল সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং আগামীকালের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার জন্য বরিশালবাসীকে আহবান জানিয়ে নগরীর বান্দরোডে ঝটিকা মিছিল করে।

বরিশাল সদর উপজেলা বিএনপির ঝটিকা মিছিলে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিনের নেতৃত্বে এসময় আরও উপস্তিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দদের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ