অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
অগ্রণী ব্যাংক পিএলসি’র ফেনী শাখায় সদ্য যোগদানকৃত সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, ফেনী অঞ্চলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবাগত শাখা প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ব্যাংকাররা।

অনুষ্ঠানে বক্তারা মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার কর্মজীবনের সফলতা, সততা ও পেশাদারিত্বের ধারাবাহিকতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে তিনি বলেন, ব্যাংকিং জীবনের শুরুতে যাদের স্নেহ, দিকনির্দেশনা ও হাতে-কলমে শিক্ষা পেয়েছেন, তাদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করা তার জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। তিনি অগ্রণী ব্যাংক পিএলসি ফেনী শাখার ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং অগ্রণী ব্যাংক পিএলসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ