অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অব্যবহৃত মোবাইল ইন্টারনেট ডাটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাগেরহাট-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর পক্ষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রাহক স্বার্থ সুরক্ষায় এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বর্তমানে ডাটা প্যাকেজের মেয়াদ নির্ধারণে প্রযুক্তিগত, অর্থনৈতিক ও নেটওয়ার্ক ব্যবস্থাপনার বিষয় জড়িত রয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই মেয়াদভিত্তিক ডাটা প্যাকেজ প্রচলিত। তবে গ্রাহকদের অব্যবহৃত ডাটা বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী একই প্যাকেজ পুনরায় কিনলে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ রয়েছে।

এ ছাড়া দীর্ঘমেয়াদি ডাটা প্যাকেজও বাজারে আছে। ইতোমধ্যে টেলিটক সীমিত আকারে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করেছে বলেও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ