অব্যাহতির প্রতিবাদে জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১১:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির (কাদের) প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সাহিদুর রহমান টেপাসহ আরও ১০ জনকে অব্যাহতির ঘটনায় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সাহিদুর রহমান টেপাসহ আরও ১০ জনকে অব্যাহতি প্রদান করা হয়।
এই অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টি (কাদের) চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর।
সাহিদুর রহমান টেপা জানায়, বিকেলে এই লিগ্যাল নোটিশ জি এম কাদেরের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ