একটি গুরুত্বপূর্ণ তথ্য:তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একটি গুরুত্বপূর্ণ তথ্য:তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ

 

একটি গুরুত্বপূর্ণ তথ্য:

নাজির আহমদ: বিশিষ্ট আইনজীবী, রাষ্ট্রচিন্তক, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং ইংল্যান্ডের প্র্যাকটিসিং ব্যারিস্টার। তিনি নিজের ফেইসবুকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন স্টেটাসটি জনতার আওয়াজ ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো ।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি না যারা এ নিয়ে কুতর্ক করছেন তারা আসলে না জেনেই এমনটি করছেন। সত্যিকার তথ্য হলো – জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আসলে মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পাওয়া কঠিন ছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। তাঁর সহপাঠী ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অটো মাইগ্রেশন করেছেন। এটা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সুমাইয়া খায়ের। গত বছর জুনে আমার বাংলাদেশ সফরকালে প্রায় ঘন্টাখানেক দীর্ঘ বৈঠকের সময় বিভিন্ন বিষয়ে আলাপের এক পর্যায়ে জিজ্ঞেস করলে অধ্যাপক ড. সুমাইয়া খায়ের তা নিশ্চিত করেন। অধ্যাপক ড. সুমাইয়া আরো নিশ্চিত করেন ঐ সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জনাব তারেক রহমানকে অনেকটা চোখে চোখে রাখতেন। এটা সহজেই অনুমেয়, কারণ তারেক রহমান ছিলেন সাবেক রাষ্ট্রপতির সন্তান এবং ঐ সময়টা ছিল এরশাদের স্বৈরশাসনের (সামরিক শাসনের)উত্তাল আমল। উল্লেখ্য, অধ্যাপক ড. সুমাইয়া খায়র, সালাহউদ্দিন আহমেদ এবং প্রফেসর ড. বোরহান উদ্দিন খান তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহপাঠী ছিলেন।

ব্যারিস্টার নাজির আহমদের ফেইসবুক থেকে নেয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ