অভিনেত্রী শবনম ফারিয়া বললেন, নজর লাগবে! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অভিনেত্রী শবনম ফারিয়া বললেন, নজর লাগবে!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে অভিনয়ে তেমন নিয়মিত নন তিনি। সম্প্রতি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। সংসার জীবন নিয়েই পুরোপুরি ব্যস্ত ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রীর উপস্থিতি একটুও কমেনি। সমসাময়িক ঘটনা ও নানা বিষয় নিয়ে হরহামেশাই ফেসবুকে পোস্ট করেন তিনি। এবার ফারিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৌম্য সরকারকে নিয়ে মজা করে একটি পোস্ট দিয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) পোস্টে ফারিয়া লেখেন, ‘সৌম‍্যর (সৌম্য সরকার) এত প্রশংসা করবেন না! নজর লাগবে! জাস্ট ‘ভালো ছিল কিন্তু আরও ভালো করতে হবে’। খেলা দেখি নাই, হাইলাইটস দেখলাম।’ অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। অসংখ্য লাইক কমেন্টে অনেকেই ফারিয়ার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, ‘এ জন্যই বাংলাদেশ জিতেছে। আপনি এখন থেকে শুধু হাইলাইটস দেখবেন’। জবাবে ফারিয়া লিখেছেন, ‘আমি খেলা দেখাই বন্ধ করে দিয়েছি! বুক ব‍্যথা করে, মাথা ব্যথা করে টেনশনে! নিজের খেয়ে ওদের খেলা দেখে অসুস্থবোধ করার কোনো মানে হয় না।’

আরও একজন মন্তব্য করেছেন, ‘অথচ সৌমের ব্যাটিং স্টাইল সব সময় অসাধারণ ছিল। বেচারা দুর্ভাগ্যের শিকার।’ এমন মন্তব্যের উত্তরেও সহমত প্রকাশ করেছেন ফারিয়া।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ