অমর একুশে বইমেলায় রোকেয়া মুন্নীর বইয়ের মোড়ক উন্মোচন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অমর একুশে বইমেলায় রোকেয়া মুন্নীর বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৪ বিকেলে অমর একুশে বইমেলার মোড়ক মঞ্চে বিশি লেখক ও কবি রোকেয়া মুন্নী’র দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক, গবেষক, কবি মাহমুদুল হাসান নিজামী।এসময় আরো উপস্থিত ছিলেন কবি সংসদ এর সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কবি ও লেখক।

কবি রোকেয়া মুন্নী বলেন, আমি খুবই আনন্দিত এবারের বই মেলায় আমার লেখা দুটি বই পাঠকদের মাঝে উপহার দিতে পেরে।তিনি বলেন,আপনাদের উপহার এর তালিকায় প্রথমে বই রাখবেন। বই কিনলে কেউ দেউলিয়া হয় না।মেলায় এসে বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন।
অমর একুশে বইমেলা ২০২৪ এ ৪৪০ নং স্টলে কবি রোকেয়া মুন্নীর দুটি কাব্যগ্রন্থ। একটি বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ নজরুল ও আমার বাংলাদেশ এবং গহন গোচরে পাওয়া যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ