অর্থনীতির সঙ্গে রাজনীতির পথরেখাও স্থিতিশীল হওয়া জরুরি : ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অর্থনীতির সঙ্গে রাজনীতির পথরেখাও স্থিতিশীল হওয়া জরুরি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের সামগ্রিক উন্নয়নে অর্থনৈতিক পথরেখার পাশাপাশি রাজনৈতিক পথরেখাকেও স্থিতিশীল করা জরুরি বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভবিষ্যতের পথরেখায় শুধু অর্থনীতি নয়, রাজনীতির পথরেখাকেও স্থিতিশীল হতে হবে। রাজনৈতিক পথরেখায় স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে বিএনপি ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফখরুলের ভাষায়, আমরা রিফর্মগুলো করেছি, চার্টারে সই করেছি, ঘোষণাপত্রে সই করেছি। রিফর্মের যে প্রস্তাবগুলো আজ এসেছে— এগুলোর অনেকটাই আমরা আগে থেকেই দিয়েছি। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়াও এসব বিষয়ে স্পষ্ট প্রস্তাব দিয়েছিলেন।

তিনি বলেন, দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই বর্তমান সময়ের প্রয়োজনীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করা দরকার। আর শিক্ষাকে আমূল পরিবর্তন করতে হবে, জনগণের উন্নয়নের উপযোগী করে ঢেলে সাজাতে হবে। এসব বিষয়ে আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি।

রাজনৈতিক পথরেখার স্থায়িত্ব ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা এমন এক সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, ভালো গভর্নেন্স পাবে এবং যেখানে গণতন্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ