অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫২, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

দুইটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ নুসরাত জাহান নিশার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আবুল কাশেম নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

জানা যায়, চিকিৎসা সহায়তা চেয়ে বেশ কিছু দিন পূর্বে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তারই প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’- সংগঠনটি চিকিৎসা সহায়তা নিয়ে যায়।

প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ