‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২৮, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৯, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে এ ঘটনায় মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর থানার ওসি সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে যান। তবে এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

শেরে বাংলা নগর থানা ওসির দাবি, মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি শেরে বাংলা নগর থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানা ওসির দাবি, মিছিলটি শেরে বাংলা নগর থানায় পড়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় ৪০-৫০ জনের একটি দল মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পাড় করে শেষ করে। এক থেকে দেড় মিনিটের মধ্যে তারা মিছিলটি শেষ করে চলে যায়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি। আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কোনো আটক হয়নি।

‎শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ