অসুস্থ হয়ে হাসপাতালে তমা মির্জা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ হয়ে হাসপাতালে তমা মির্জা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে। শুক্রবার (২৩ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

জানা যায়, বেশ কয়েক দিন ধরে টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তমা মির্জা।

ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে তমা মির্জা লেখেন, ‘আগামী ৪-৫ দিন পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।’ তবে এরচেয়ে বেশি কিছু জানাননি তিনি।

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ছবিতে তিনি তমার নায়ক চরিত্রে অভিনয় করবেন।

চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ