অ্যামনেস্টির বার্ষিক রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অ্যামনেস্টির বার্ষিক রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ৯:৪০ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০২২ সালে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরে তারা বার্ষিক মানবাধিকার রিপোর্টে বলেছে, গত বছরটিতে স্বাধীন মতপ্রকাশ ছিল সীমাবদ্ধ। বছরের প্রথম নয় মাসে কমপক্ষে ১৭৯ জন সাংবাদিক হয়তো হয়রানি অথবা প্রতিশোধমূলক আচরণের মুখোমুখি হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রে পেশাগত কাজের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয় অথবা আগে প্রকাশিত খবরের জন্য তাদের বিরুদ্ধে মামলা হয়। ২৭শে মার্চ প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়, বছরজুড়েই পুলিশ বেশ কয়েকটি বিক্ষোভ দমন করেছে। গত এক দশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের হার ছিল উচ্চ। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সবব্যক্তির সুরক্ষার জন্য কনভেনশন অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এতে আরও বলা হয়, নিরাপত্তা হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগ ছিল একই রকম। মত প্রকাশের স্বাধীনতা অংশে বলা হয়েছে, ভিন্নমত এবং সমালোচনাকে দমিয়ে রাখতে সরকার বার বার ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ