আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও হত্যা মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী যখনই চাইবে ভারতকে তখনই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী জেলার বড়মাঠে আয়োজিত জেলা জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘একজন শাসক প্রায় সাড়ে ১৫ বছর ধরে দেশের শাসনভার ধারণ করেছেন। যখন তিনি কিছু বলতেন, তখন সাধারণ মানুষ বলতো, ‘ও হাসিনা, আমরা আর হাসি না!’ তিনি মানুষের সঙ্গে খেলা করতেন, তাদের উত্তেজিত করে হাসানোর চেষ্টা করতেন। তবে তার শাসনামলে যে কিছুই হয়নি, তা আজ সকলেই জানে।’

তিনি অভিযোগ করেন, ‘এই শাসকরা কেবল জাতিকে ধোঁকা দিয়েছে, তার চেয়েও বড় কথা, তারা মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে। হাজার হাজার মানুষের বাড়ি-ঘর তছনছ করেছে এবং গণহত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছে। তারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করেছে, এমনকি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর অফিস সিলগালা করে দিয়েছে।’

ড. শফিকুর রহমান আরও বলেন, ‘এই উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জামায়াতে ইসলামী মনে করে, এই অঞ্চলের মানুষের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। আমরা কোনোদিনও উত্তরবঙ্গের মানুষের উন্নয়নকে উপেক্ষা করবো না, আমরা তাদের পাশে আছি।’

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। এটা বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। এখন বিএনপি যে তাড়াহুড়ো করছে তা বলবো না, বরং বিএনপি আগে থেকে নির্বাচনের কথা বেশি স্মরণ করিয়ে দিচ্ছে।

এদিকে ঢাকায় মহানগর দক্ষিণে জামায়াতের শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে অংশ নেন কয়েকশ নেতাকর্মী। সেখানে আগামী নির্বাচনে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহারের শঙ্কা জানিয়ে পরিবেশ তৈরির জন্য এসব উদ্ধারের দাবি জানান জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম মাসুদ।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে অকার্যকর করতে চক্রান্ত করছে। তাদের অপসারণের দাবি করেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ