আইনি বিপাকে আরশাদ ওয়ারসি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনি বিপাকে আরশাদ ওয়ারসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

আইনি বিপাকে আরশাদ ওয়ারসি
 

প্রায় তিন দশক ধরে বলিউডে রয়েছেন অভিনয় করছেন আরশাদ ওয়ারসি। এবার তিনি বিতর্কের মুখে পড়েছেন। ভারতের শেয়ার বাজারে বেআইনি লেনদেনের অভিযোগে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) তাকে এবং তার স্ত্রী মারিয়া গোরেত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এই নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হঢেছে এবং ১.০৫ কোটি টাকার অবৈধ লাভ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেবির তদন্তে উঠে এসেছে যে, ২০১৬ সাল থেকে দুটি ইউটিউব চ্যানেলে শেয়ার বাজার সংক্রান্ত ভিডিও পোস্ট করা হতো। এই চ্যানেল দুটির মাধ্যমে একটি টেলিভিশন চ্যানেলের শেয়ারের মূল্য বাড়তে পারে বলে গুজব ছড়ানো হয়েছিল।’

পরবর্তীতে ওই টেলিভিশন চ্যানেলের শেয়ারের কেনাবেচা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বিষয়টি সেবির নজরে আসে। তদন্তে দেখা যায়, ওই চ্যানেল সংস্থার শেয়ারের মূল্য কারসাজি করে বাড়ানো হয়েছিল এবং এর মাধ্যমে বেআইনিভাবে মোট ৪১.৮৫ কোটি টাকা উপার্জন করা হয়েছে।

এই অবৈধ লেনদেনের সঙ্গে মোট ৩১ জনের নাম জড়িয়ে পড়েছে, যাদের মধ্যে আরশাদ ওয়ারসি এবং তার স্ত্রী মারিয়া গোরেত্তি অন্যতম। সেবি নির্দেশ দিয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই ৪১.৮৫ কোটি টাকা ৩১ জনকেই দিতে হবে।

যদিও অভিনেতা আরশাদ ওয়ারসি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, শেয়ার বাজার নিয়ে কিছুই জানেন না এবং এই বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত নন। এই ঘটনার জেরে বলিউডের এই জনপ্রিয় অভিনেতার ক্যারিয়ারে কিছুটা প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ