আইনি বিপাকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইনি বিপাকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও তার স্বামী পরিচালক গোল্ডি বহল এবার বড়সড় আইনি জটিলতায় জড়িয়েছেন। পুনের এক কৃষক দম্পতি এই তারকা দম্পতির বিরুদ্ধে জমি আত্মসাতের গুরুতর অভিযোগ তুলে দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগকারী কৃষকের দাবি, সংশ্লিষ্ট জমিটির ওপর ১৯৫৭ সাল থেকে তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিটি নিয়মবহির্ভূতভাবে কেনা হয়েছে।

এখানেই শেষ নয়, ওই জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা এবং তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে সোনালী ও গোল্ডির বিরুদ্ধে। বর্তমানে ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন অভিযোগকারী কৃষক।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন সোনালী বেন্দ্রে। অভিনেত্রীর দাবি, জমির কোনো কাগজপত্রে বা দলিলে তার নাম নেই। তিনি মনে করছেন, কেবল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হচ্ছে।

সোনালীর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, ইতোপূর্বে এই জমি সংক্রান্ত কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খরিজ করে দেন। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ