আওয়ামী সন্ত্রাসীদের দেশত্যাগ বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে জিসফের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী সন্ত্রাসীদের দেশত্যাগ বন্ধ ও গ্রেপ্তারের দাবিতে জিসফের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের দোসরদের একের পর এক দেশত্যাগ এবং আওয়ামী দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের (জিসফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ জিসফ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ নেতৃবৃন্দরা। রবিবার (১১ মে) দুপুরে রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মনজুর রহমান ভূঁইয়া বলেন, ২৪’শে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। সে হত্যা মামলার আসামিরা কীভাবে নির্ভিঘ্নে দেশ ত্যাগ করে? ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি আমাদের প্রশ্ন। তারা মুখে যা বলে, আসলে বাস্তবে সেই কাজ করে না। সরকার মুখে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বাস্তবে আওয়ামী দোসররা সরকারের বিভিন্ন পর্যায়ে পুনর্বাসিত হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। যদি গ্রেপ্তার না করেন, তাহলে আমরা জাতীয়তাবাদী চেতনার বিশ্বাসীরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। ফ্যাসিবাদী আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তা অনতিবিলম্বে ফিরিয়ে এনে দেশ ও জনগণের কাজে ব্যয় করতে হবে।

বিক্ষোভ মিছিলে মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম হোসেন, ইঞ্জিনিয়ার সুমন, রাজিব আহমেদ খান, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মনির হোসেন, মো. মামুন হোসেন, মো. আলমগীর হোসেন, জিসফ মালদ্বীপ শাখার সভাপতি মো. সুজন মিয়া, জিসফ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লা ভূঁইয়া, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসেন, মোহাম্মদ রনি, আবু ছায়েদ, জিসফ ঢাকা মহানগর দক্ষিণ সদস্য দেলোয়ার, মামুন, মুন্না, জিসফ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. রেজভী, মো. ফারুক হোসেন, জিসফ মিরপুর থানার সভাপতি মো. ফয়েজ উল্লাহ, জিসফ কাফরুল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, মোহাম্মদ ফয়েজ হোসেনসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ